1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:04 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

রূপসার নৈহাটিতে সাবেক ইউপি সদস্য আঃ গফুর খানের বাড়িতে দুর্বৃত্তদের হামলা,থানায় জিডি।

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025,
  • 154 Time View

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং রূপসা উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক আঃ গফুর খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।গতকাল ৬-ই নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার বাড়ির জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে।
এ হামলার বিষয়ে আঃ গফুর খানের স্ত্রী পাপিয়া সুলতানা বাদী হয়ে রূপসা থানায় জিডি করেছেন যার নং-৩৮৬। এ ঘটনার বিস্তারিত বিবরণে তিনি বলেন আমার ছেলে মেয়ের পড়াশোনা ও খাওয়া দাওয়া করে প্রতিদিনের ন্যায় যথারীতি রাত সাড়ে ১০টার সময় শুয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে গ্লাস ভাঙার বিকট শব্দ কানে বেজে ওঠে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির জানালার গ্লাস ভাঙ্গা তখন আমরা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আমার বৃদ্ধা
শাশুড়ি ও শিশু পুত্রসহ আমরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।এখন আমার পরিবারের সকলেই নিরাপত্তা হীনতায় দিন যাপন করছি। আমি আশঙ্কা করছি যে, ভবিষ্যতে আমি ও আমার পরিবারের উপর এর থেকেও বড় কোন ক্ষতি সাধন হতে পারে। এ জন্যই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে আইনের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে জিডি করেছি।
এ ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা রূপসা থানা পুলিশের এসআই শরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে রূপসা থানা পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট