1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতী’র এলেঙ্গাতে গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

শুভ সাহা:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অন্তর্ভুক্ত এলেঙ্গাতে গোপীনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
সরজমিনেঘুরে জানাগেছে,
শিক্ষানুরাগী গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগারের পক্ষ থেকে তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার(০৮.১১.২০২৫)ইং “মমতালয়” এ আয়োজিত গ্রন্থাগারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে,সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন,টাঙ্গাইল সদর উপজেলার মগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা আইচ,কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মিঞা,এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মিজানুর রহমান।

এ গ্রন্থাগার পরিচালনা পরিষদের আহবায়ক চৌধুরী মমতা মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাকলী মজুমদার পপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ বাবু শ্রী তপন কুমার বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুল বাশার তারেক,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার ভৌমিক,এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল হোসেন,ডা. গণেশ চন্দ্র সাহা,ডা. বাসুদেব শীল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,প্রয়াত শিক্ষানুরাগী গোপীনাথ মজুমদার ১৯৪৮ সালের ৭ নভেম্বর কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর শহরের মশাজান গ্রামে জন্মগ্রহণ করেন।
একাধারে তিনি এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সমাজ সংস্কারক,শিক্ষানুরাগী,সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে নিযুক্ত ছিলেন। তার মৃত্যুর পর ২০২৩ সালে তার একমাত্র পুত্র—বিশিষ্ট সাংবাদিক,ছড়াকার ও কলেজ শিক্ষক কাশীনাথ মজুমদার পিংকু বাবা’র স্মৃতির স্মরণে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট