1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সালথায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও ঘরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা জানান, সকালে হঠাৎ ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তার ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, ধান-চালসহ সব মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের তীব্রতার কারনে কোন কিছুই বের করা সম্ভব হয় নাই। আগুনে পুড়ে ও পানিতে প্রায় সব কিছুই নষ্ট হয়ে যায়। এতে আনুমানিক সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় কৃষক আজম মোল্যা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট