1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:15 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

পটুয়াখালীতে একটি দাতন মাছ এক লাখ টাকায় বিক্রি।

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025,
  • 190 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়ায় একটি দাতন মাছ বিক্রি হয়েছে এক লাখ টাকা মূল্যে।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার মহিপুর মৎস্যবন্দরে মো. ফজলুর রহমান গাজীর ফয়সাল ফিসে মাছটি বিক্রি করা হয়। এফ’বি মায়ের দোয়া নামে একটি ট্রলারের জেলেরা বঙ্গোপসাগর থেকে এ মাছটি শিকার করেন। মাছটির ওজন ২১ কেজি বলে জানা গেছে।

এদিকে, মহিপুরের রোজিন ফিস নামে অপর আড়তে তিনটি দাতন মাছ বিক্রি করা হয় আটাশি হাজার টাকায়। এরমধ্যে দু’টি মাছের ওজন ১৪ কেজি করে,অপরটি ১৩ কেজি।

চট্রগ্রামের কুতুবদিয়া এলাকার আবদুল হালিম মাঝির “এফ’বি আল্লাহ মালিক” নামে ট্রলারের জেলেরা মাছ বঙ্গোপসাগর থেকে মাছ তিনটি শিকার করেন। মাছ গুলো মহিপুর আড়তে নিয়ে আসলে শতশত মানুষ ভীর করে দেখার জন্য। পরে ডাকের মাধ্যমে এ তিনটি মাছ আটাশি হাজার বিক্রি করা হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম জানান, এ মাছ গুলো কালো পোয়া মাছ। স্থানীয় ভাষায় এগুলোকে দাতিনা মাছ বলা হয়। এ মাছ গুলো সাধারনত ইউরোপের অনেক দেশে রপ্তানী করা হয়। এ মাছের বায়ুথলী থেকে কসমেটিকস, মেডিসিন, সুতা তৈরী হয় বলে এ মাছের চাহিদা যেমন বেশী,তেমনি সবসময় এ মাছ পাওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট