1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:15 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Monday, November 10, 2025,
  • 152 Time View

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন।

‎লালমনিরহাট প্রতিনিধি;
‎মো: রব্বানী ইসলাম

‎প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছেন শিক্ষকবৃন্দ।  সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টা  থেকে শহরের মিশন মোড় চত্বরে ওই মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষকবৃন্দ।

‎দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত শনিবার  আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জের মাধ্যমে শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এই ঘটনার প্রতিবাদে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন।

‎সহকারী শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে  সহকারি শিক্ষক খালেদ বিন ওয়ালিদ, নুর বানু, তারিকুল ইসলাম, রাসেল হোসেন  প্রমূখ বক্তব্য দেন। একাত্মতা ঘোষণা করে  প্রমূখ বক্তব্য দেন।  একাত্মতা ঘোষণা করে বক্তব্য  দেন এ্যাডভোকেট শামসুল ইসলাম মিলন।


‎মাবববন্ধনে বক্তব্যে শিক্ষকবৃন্দ জানান, দশম গ্রেডসহ তিন দফা দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন থেকে সরে আসবেন না।


‎উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে আন্দোলন করছেন। গত রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে বিদ্যালয়গুলোতে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।


‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম ১০-১১-২০২৫_
‎০১৯৮৯৯১৭৭৪৩-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট