1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:26 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025,
  • 128 Time View

মোঃ আনিসুর রহমান শেলী টাঙ্গাইল:
টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাত দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১১ নভেম্বর) সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ওই কর্মসূচির উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।
‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’-এর উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি টাঙ্গাইল শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরজুড়ে পরিচ্ছন্নতার কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আগামি নির্বাচনের মধ্য দিয়ে আগামির বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সেই বাংলাদেশ হবে সাম্য, সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ। সেই লক্ষ্যে টাঙ্গাইল শহরকে একটি বসবাস উপযোগী, আদর্শ ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সাত দিনব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি শুধু একটি কার্যক্রম নয়- এটি নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান।’
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ‘পরিচ্ছন্ন টাঙ্গাইল’ এর আহ্বায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ টাঙ্গাইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট