1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:33 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

ফেসবুকে সাংবাদিক আখতার হোসেনের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার :দোষীদের শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : Wednesday, November 12, 2025,
  • 554 Time View

 

মো: হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া (ফেক) আইডি খুলে পূবাইল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোহাম্মদ আখতার হোসেনের নামে মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক আখতার হোসেন সম্প্রতি গাজীপুর মহানগরের পূবাইল থানায় কয়েকজনের নাম উল্লেখ করে ও কয়েকটি ফেক আইডির নাম এবং লিংক সংযুক্ত করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গাজীপুর ইউনিটের প্রধান ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসেন জানান, তার ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস ও মন্তব্য করা হচ্ছে।

কুচক্রী মহলটি পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গাজীপুর সাংবাদিক মহলের দাবি দ্রুত তদন্ত করে ফেক আইডির নেপথ্যে কারা জড়িত তাদের গ্রেপ্তার করে তাদের মুখোশ খুলে দেয়া হোক। যাতে দেশের অন্যান্য নামে-বেনামে ফেক আউডিতে সাধারণ জনতাকে নানা হুমকি-ধমকি,অপপ্রচার চালিয়ে চরিত্র হননের মত নিকৃষ্ট কাজগুলো করতে না পারে।

সাংবাদিক আখতার হোসেন বলেন, আমি পূবাইল থানায় তুহিন মোল্লা সবুজ, রাজু জাকির, মো.আল আমিনসহ কয়েকজনের বিরুদ্ধে ও ‘পূবাইলের জনগন’ ও ‘Shati Aktar’ নামের দুটি ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছি। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

সাংবাদিক আখতার হোসেন আরও বলেন, এই ধরনের ফেক আইডি সমাজে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়।

বিশেষজ্ঞরা মনে করেন, ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার এখন সামাজিক অপরাধ ও ব্যাধিতে পরিণত হয়েছে। দ্রুত তদন্ত ও আইন প্রয়োগের মাধ্যমে এই প্রবণতা রোধ করা জরুরি বলে তারা মত দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট