1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 7:32 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

চাটমোহর রামনগর–ধুলাউড়ি সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025,
  • 164 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামনগর থেকে ধুলাউড়ি পর্যন্ত নবনির্মিত প্রধান সড়কটির কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিন পরিদর্শনে দেখা যায়—সড়কটিতে ব্যবহার করা ইটের খোয়া অত্যন্ত নিম্নমানের। রোলার চালানোর পর পানি ছিটালেই খোয়া গলে মাটির সঙ্গে মিশে নদীর দিকে বয়ে যাচ্ছে। পুরো সড়কেই নিম্নমানের ও পচা ইট ব্যবহারের চিত্র স্পষ্টভাবে দেখা যায়।

স্থানীয়রা জানান, বারবার ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীদের অনিয়মের বিষয়টি জানালেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না।

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাটমোহর উপজেলা প্রকৌশলী এনামুল কবির জানান, সড়কটি বিগত সরকারের সময় টেন্ডার হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তখন বেশিরভাগ কাজ সম্পন্নও করেছিল। সরকার পরিবর্তনের পর কাজ অসম্পূর্ণ রেখেই তারা সরে যায়। অনেকদিন সড়কটি অচল অবস্থায় ছিল। চাটমোহরে যোগদানের পর অতিরিক্ত কাজ করিয়ে নিতে প্রতিষ্ঠানটিকে বলা হয়েছে। কাজটি শেষ না হলে এ সড়কের যাত্রীসাধারণের দুর্ভোগ আরও বাড়বে।

এদিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,দুর্নীতির অভিযোগের কারণে পূর্বে এ সড়কের কাজ বন্ধ করা হয়েছিল। এখন কাজ পুনরায় শুরু হয়েছে—এ তথ্য আমার জানা নেই। নতুন করে অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট