1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 7:34 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025,
  • 157 Time View

 

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের আটটি বসতঘরসহ ফসলাদি, ফ্রিজ, টেলিভিশন, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন—সজনাই গ্রামের সাধু সরদার ও তার তিন ছেলে আল আমিন সরদার, আরিফ সরদার এবং আঃ ছালাম সরদার। পরিবারগুলোর সদস্যদের ভাষ্য অনুযায়ী, আঃ ছালামের বসতঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কিছু জিনিসপত্র বের করতে পারলেও অধিকাংশই পুড়ে যায়।

 

খবর পেয়ে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি পরিবারের আটটি ঘরসহ ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, ফ্রিজ, টিভি ও আসবাবপত্র সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

 

ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার বলেন, আমাদের সব শেষ হয়ে গেছে। অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কোথায় যাবো?

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ ৩০ হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেন। এছাড়া বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ৪ বান্ডিল ঢেউটিন পাঠিয়ে দেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অস্থায়ীভাবে ঘর তুলে বসবাস করতে পারেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও ঢেউটিন দেওয়া হয়েছে। পরবর্তীতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট