1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 6:38 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

প্রবাসীর পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা, থানায় এজাহার

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025,
  • 109 Time View

 

 

স্টাফ রিপোর্টার:

 

নড়াইল সদরে পূর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ ওঠেছে তার নিকট আত্মীয়দের বিরুদ্ধে। শুক্রবার (১৪ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার সড়তলা গ্রামের মৃত বাবলু মোল্যার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য লিপি বেগম।

 

শনিবার (১৫ নভেম্বর) নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

লিপি বেগম সড়তলা গ্রামের মৃত বাবলু মোল্যার স্ত্রী ও সৌদি প্রবাসী মেহেদী এবং শান্তর মা। এজাহারে তিনি উল্লেখ করেন, তার দুই ছেলে দীর্ঘদিন সৌদিতে থাকার সুযোগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আত্মীয় বোরহান মোল্যা, দুখু মোল্যা এবং নাসিমা বেগম তাদের হয়রানি করে আসছিলেন। পুরুষশূন্য বাড়িতে তিনি পুত্রবধূ ও দুই নাতিকে নিয়ে একাই বসবাস করেন। সম্প্রতি তাদের জমি থেকে বাঁশ কেটে নেওয়ার অভিযোগও তোলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে, তবে স্থানীয় সালিশে সমাধান হয়নি।

 

লিপি বেগম জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তারা। রাত দেড়টার দিকে টিনের ঘরের খুঁটি পোড়ার শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তেই ঘরের ভেতর আগুনের তীব্র শিখা দেখতে পান। তারা ঘর থেকে বেরিয়ে দেখতে পান ঘরের পশ্চিমাংশে আগুন জ্বলছে এবং ঠিক সেই মুহূর্তে অভিযুক্তদের দৌড়ে সরে যেতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পরে সরেজমিনে দেখা যায়, ঘরের বাইরের টিনের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দরজার কাঠ, বাতা ও ঘরের ভেতরের কাপড়ের চান্দুয়া আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছে প্রবাসী পরিবারটি।

 

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

ওসি সাজেদুল ইসলাম জানান, “এ ঘটনায় পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট