1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 5:41 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

চাটমোহরে বেশি দামে সার বিক্রি: দুই ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, November 17, 2025,
  • 145 Time View

 

 

লুৎফর রহমান হীরা, চাটমোহর (পাবনা)

 

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে পাবনার চাটমোহর উপজেলায় দুই সার ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজার ও নিমাইচড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, নিমাইচড়া ইউনিয়নের প্রশাসক ও পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে মির্জাপুর বাজারের ‘লক্ষ্মী নারায়ণ এন্টারপ্রাইজ’-এর মালিক শিবেন্দ্রনাথ দত্তকে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ২০ হাজার টাকা এবং নিমাইচড়া বাজারের ‘আজম এন্টারপ্রাইজ’-এর মালিক আজম আলীকে একই অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,নির্ধারিত দামের বাইরে সার বিক্রি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ম ভঙ্গ করলে যেকোনো সময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট