1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 5:02 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

মুন্সিগঞ্জ সিরাজদীখানে পুলিশের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025,
  • 157 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়য়মী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল ৯ টার উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু।

 

স্থানীয় সূত্র জানায়, এই মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে।

 

শেখ হাসিনার মৃত্যুদণ্ড–সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।

 

সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট