1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 4:58 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ২০০৯ সালের সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা চুড়ান্ত করার লক্ষ্যে বিএফএ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সাংবাদিক সম্মেলন 

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025,
  • 155 Time View

 

সালমান রহমান , আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাতিল করে ২০০৯ সালের নীতিমালা পুনরায় কার্যকর, সার পরিবহন খরচ বৃদ্ধি, ডিলার কমিশন পুনর্বিবেচনা এবং ব্যাংক সুদহার কমানোসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএফএ’র জেলার নেতৃবৃন্দ এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন বিএফএ ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি মো. জালাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯১ সাল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সার বিতরণ কার্যক্রম সরকারিভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে ৬৫০ টাকার ইউরিয়া সার বাজারে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও সরকার নির্ধারিত দামে সার পাওয়া কঠিন হয়ে পড়েছে। এতে কৃষকরা বিপাকে পড়ছেন এবং বাজারে সিন্ডিকেট বা কারসাজির সুযোগ বাড়ছে বলে অভিযোগ করেন তারা। নতুন নীতিমালায় অনুমোদিত ইউনিয়নে মাত্র তিনজন নতুন ডিলার নিয়োগের প্রস্তাব থাকলেও অনেক স্থানে ডিলারদের বাদ দিয়ে নতুনদের অযৌক্তিকভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে সার বিক্রয় কেন্দ্রের সংখ্যা কমে গিয়ে কৃষকদের ভোগান্তি বাড়বে এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সার পরিবহন খরচ বৃদ্ধি, ডিলার কমিশন পুনর্বিবেচনা এবং ব্যাংক সুদহার কমানোর দাবি জানানো হয়। তারা উল্লেখ করেন, ২০০৮ সালের পর থেকে পরিবহন, গুদাম ভাড়া, ব্যাংক সুদসহ সব ধরনের ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় কমিশন বাড়েনি। এর ফলে সার ব্যবসা টিকিয়ে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট