1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 4:59 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কালিয়ায় মহিলা দলের সমাবেশে জনস্রোত: নারী–শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025,
  • 126 Time View

 

 

পুলক কুমার ঘোষ

স্টাফ রিপোর্টার

 

নড়াইলের কালিয়ায় নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠাকে বিএনপির নির্বাচনী অঙ্গীকার হিসেবে তুলে ধরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে কালিয়া উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে এই সমাবেশে উপচে পড়া জনস্রোত সৃষ্টি হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান । অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট নিপুন রায় চৌধুরী, সদস্য সচিব, নারী ও শিশু অধিকার ফোরাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদুজ্জামান মিলুসহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপি সবসময় নারী ও শিশুদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা রেখে এসেছে এবং আগামীদিনেও এ বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। তারা বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে নারী ও শিশুদের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট