1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 4:14 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

মুন্সীগঞ্জে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025,
  • 154 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই বেকারীর মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুর একটা হতে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় আল মদিনা বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি, কেক, বাটার বন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য প্রস্তুত করায় বেকারির মালিক মোহাম্মদ রুবেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও তুলি বেকারিতে কেক, বিস্কুট, পাউরুটি প্রস্তুত করা হচ্ছে কিন্তু উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ এমআরপি উল্লেখ করা হচ্ছে না। এ অপরাধে বেকারির ম্যানেজার মোহাম্মদ হাসানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান, সিরাজদিখান বাজারে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুই বেকারীর মালিককে জরিমানা করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট