1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 3:09 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

লৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 133 Time View

 

ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের আওতায় রবি মৌসুমে ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচিতে ৪শ জন কৃষকদের মাঝে বোরো (উফশী) ও বোরো (হাইব্রিড) ধানের বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। সাথে ১শ ২০ জন কৃষককে বীজ ধান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলাসহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। রবি মৌসুমে আবাদ বৃদ্ধির জন্য এই সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট