1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:23 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

গাজীপুরকে নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে চাই জিএমপি কমিশনার 

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025,
  • 293 Time View

মোঃ হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল

বলেছেন,গাজীপুরকে নিরাপদ, আধুনিক ও অপরাধমুক্ত নগরীতে রূপ দিতে চাই

মাদক, অপরাধী চক্র, অবৈধ পার্কিং, বস্তিতে মাদকের উৎসস্থল ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও জানান, গাজীপুরে চলমান যানজট নিরসনে বিশেষ নজর দেয়া হবে ও অবৈধ পার্কিংসহ যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

রোববার(২৩ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর মেট্রোপলিন পুলিশের হেডকোয়ার্টার কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ কমিশনার এসব কথা বলেন।

এসময় তিনি গাজীপুর মহানগরকে একটি নিরাপদ, উন্নত ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে বলেন,গাজীপুর মেট্রোপলিটন এলাকা একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানে জননিরাপত্তা নিশ্চিত করা প্রথম অগ্রাধিকার। এজন্য ২৪ ঘণ্টা মেট্রোপলিটন পুলিশ জনসেবায় নিয়োজিত থাকছে ও প্রতিটি ফোন কলের উত্তর দেওয়ার কড়া নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে, পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য বিশেষ টিম সক্রিয়ভাবে কাজ করবে।

মতবিনিময় সভায় কমিশনার আরও বলেন, গাজীপুর হবে নিরাপদ শহর,এটাই আমাদের প্রতিশ্রুতি। জনতার সহযোগিতা পেলে অপরাধ দমন ও নগরীর শৃঙ্খলা রক্ষা আরও সহজ হবে।

উল্লেখ্য — গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মো. ইসরাইল হাওলাদার ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে পুলিশ ক্যাডারে যোগ দেন। ডিএমপি, র‌্যাব, মেট্রোপলিটন পুলিশ, শিল্পাঞ্চল পুলিশসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতা ও সততার পরিচয় রেখে সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক এবং একজন সরকারি চাকরিজীবী।

গাজীপুরবাসীর প্রত্যাশা,নতুন কমিশনারের কঠোর অবস্থানে নগরীতে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট