1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:03 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ ২২ জন আটক

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025,
  • 131 Time View

 

১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা আটক; উত্তেজনা বাড়ছে দুই পক্ষের মধ্যে

সৈয়দ আলীউজ্জামাম ( মহসিন)

কিশোরগঞ্জ | ২৩ নভেম্বর

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ এহসানুল হুদার ২২ সমর্থককে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের কাছ থেকে একটি পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকায় মহড়া দেয়ার সময় অভিযান চালিয়ে সৈয়দ এহসানুল হুদার সমর্থক গোলাম সারোয়ার ভুবনসহ মোট ২২ জনকে আটক করা হয়। স্থানীয়দের ভাষ্য, কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং ১২ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয় দলের সভাপতি এহসানুল হুদার সমর্থক গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

শনিবার বিকেলে এহসানুল হুদার নেতৃত্বে বাজিতপুর পৌর ও উপজেলা বিএনপির ব্যানারে ধানের শীষের প্রচার মিছিল বের হয়। মিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপজেলা সদরে আসার পথে ফায়ার সার্ভিস মোড়, মথুরাপুর মোড়, সরিষাপুর, হালিমপুরসহ বিভিন্ন স্থানে মিছিলে অংশ নেওয়া কয়েকটি গাড়ি হামলা ও ভাঙচুরের শিকার হয়। অভিযোগ আছে—এ হামলা চালায় শেখ মুজিবুর রহমান ইকবালপন্থীরা।

এ ঘটনার জেরে শনিবার রাতেই অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া চালায় এহসানুল হুদার সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ২২ জনকে আটক করে।

বাজিতপুর থানার ওসি মো. মুরাদ হোসেন জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট