1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 12:59 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতির বহিষ্কার দাবি

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025,
  • 249 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

নানান অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা।

রোববার  (২৩ নভেম্বর) দুপুরে নগরের তার নিজ বাসভবনে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয়  সভাপতির বহিষ্কারের দাবি জানান তিনি। এসময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় অঙ্গ সংগঠনের অন্তর্ভুক্ত করা, বিএনপির গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচারের দাবি জানান। রায়হান আল মাহমুদ রানা বলেন, গত ২৯ বছর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্তর্ভুক্ত মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের বিতর্কিত ভূমিকা দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ অবস্থায় তার বহিষ্কার ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে অন্যান্য সহযোগী সংগঠনের ন্যায় অন্তর্ভুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম গাজী, সংগঠনের গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু নাছির রাসেদ, সহ-সভাপতি মো. আব্দুল হাকিম ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট