1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:07 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না: মামুনুল হক

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,
  • 190 Time View

 

সৈয়দ মহসিন । কিশোরগঞ্জ

 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার নতুন প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল।”

 

মঙ্গলবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ-সমাবেশে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবি তুলে তিনি এসব বক্তব্য দেন।

 

মামুনুল হক বলেন, “এক শ্রেণির মানুষ চায়—বিগত ১৫ বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতা আঁকড়ে ধরার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ—জুলাই সনদভিত্তিক বাংলাদেশ।”

 

গণ-সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হক রাশিদী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কিশোরগঞ্জ–২ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাও. শফিকুল ইসলাম রুহানী, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা উসমান গণি, পাকুন্দিয়া উপজেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দীন, নিকলী উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের কটিয়াদী উপজেলা সভাপতি সোয়েব ভুইয়া এবং খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক।

 

অনুষ্ঠান পরিচালনা করেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন এবং উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বাইজিদ আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট