1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাদারগঞ্জে বিশাল সমাবেশ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার : সোহেল রানা

 

জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মাদারগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।

 

দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার এলাকা, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

 

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু স্থানীয়ভাবে সক্রিয় রয়েছেন এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। তাই বর্তমান প্রার্থী বাবুলের পরিবর্তে লাঞ্জুকে মনোনয়ন দিলে দল আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে বলে দাবি জানান তারা। বক্তারা সতর্ক করে বলেন, স্থানীয় নেতাকর্মীদের মত উপেক্ষা করা হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

 

সমাবেশে উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল, যারা একই দাবিতে স্লোগান দেন।

 

বক্তারা দলীয় ঐক্য রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয়ভাবে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা ফাইজুল ইসলাম লাঞ্জুকে মনোনয়ন দিলে জামালপুর-৩ আসনে বিএনপির জয়ের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সিদ্ধান্তে যদি স্থানীয় দাবি উপেক্ষিত হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

 

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট