1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:32 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

পটুয়াখালীতে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ও প্রানি সম্পদ মেলা উদ্বোধন । 

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025,
  • 170 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্ট :- “নিরাপদ আমিষ উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন এবং একটি উন্নত প্রানিসম্পদ খাত গড়ে তুলি, দেশীয় জাত আধুনিক প্রযুক্তি; প্রানি সম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য ও শ্লোগান নিয়ে এই প্রথম পটুয়াখালীতে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ও প্রানি সম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কলাতলা হাউজিং এর বালুর মাঠে জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মেঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও এলইডি জালিছ মাহমুদের পরিচালনায় বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ও প্রানি সম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি  জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেম পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, জেলা কৃষিসম্প্রসার অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আমানুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি। আরও বক্তব্য রাখেন খামারী আমির আব্দুল্লাহ বাছির ও সানজিদ সুলতানা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান। শেষে অতিথিবৃন্দ প্রানি সম্পদ প্রদর্শনী স্টল সমূহ পরিদর্শন করেন।

এর আগে জেলা প্রানি সম্পদ বিভাগের আয়োজনে সড়ক র‍্যালী অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী প্রানি সম্পদ প্রদর্শনীতে রয়েছে বিনামূল্যে গবাদিপশু, হাঁসমুরগীর ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, বিনামূল্যে কৃমি নাশক বিতরন, ভ্রাম্যমান প্রচার- প্রচারনা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটোরিনারি মেডিকেল ক্যাম্প, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা, প্রানি সম্পদের টেকসই উন্নয়নে তরুন/নারী উদ্যোক্তা ও সংশ্লিস্ট অংশীদারদের ভাবনা শীর্ষক মতবিনিময় ও ২ ডিসেম্বর  সমাপনীদিনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট