1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:34 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

টাঙ্গাইলে ৪ মাসের সন্তান রেখে প্রবাসী স্বামীর টাকা-পয়সা গহনা নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালালো নিলা

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025,
  • 581 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালেশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। গত এক বছর আগে বিয়ে করেন পার্শবর্তী কাজি বাড়ি গ্রামের নিলা আক্তারকে। সুযোগ বুঝে নিলা আক্তার তার চার মাসের শিশু সন্তান রেখে প্রবাসী স্বামী আবু সাঈদের মোটর সাইকেল,দুই ভরি স্বর্নকার, নগত বার লাখ টাকা নিয়ে পালিয়েছে তার পরকিয়া প্রেমিক রাসেলের সাথে।

রাসেল বাসাইল উপজেলার বাথুলি গ্রামের বাসিন্দা। এঘটনায় এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে আবু সাঈদের মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানাগেছে,মালেশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া পর ছুটিতে এসে কালিহাতী উপজেলার কাজিবাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্বামী পরিত্যাক্তা নিলা আক্তারকে (২৮) বিয়ে করেন। তাদের কুল জুড়ে আসে ফুটফুটে এক পুত্র সন্তান।আবু সাঈদ জীবিকার তাগিদে চলে যায় প্রবাসে।আবু সাঈদ প্রবাসের যাওয়ার পরও তার স্ত্রী নিলা আক্তার রামপুর বাজারে সিকদার ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো।সমস্ত টাকা পয়সা থাকতো নিলার কাছে।

সম্প্রতি ওই ফ্ল্যাট থেকে তার পরকিয়া প্রেমিক রাসেলের হাত ধরে কোলের শিশুকে মা মাজেদার কাছে রেখে পালিয়ে যায় ।

নিলার মা মাজেদা জানান,আমাদের কোন সন্তান ছিলনা। নিলা আমাদের পালক সন্তান।এর আগে বিয়ে দিয়েছিলাম সেখান থেক চলে এসেছে।তার পর আবু সাঈদের সাথে বিয়ে দেই। কয়েকদিন আগে ডাক্তারের কাছে যাবে বলে শিশুটিকে আমার কাছে রেখে যায়।তার পর শুনতে পারি।বাথুলীর রাসেলে সাথে চলে গেছে।রাসেলের বাড়িতেও গিয়েছিলাম। তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছে।

এব্যাপারে কালিহাতী থানার ওসি মাহাবুবুর রহমান জানান,অভিযোগ পেয়েছি, আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট