1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 9:03 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025,
  • 315 Time View

মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ নভেম্বর) শহরের বিভিন্ন মসজিদে বাদ জুম’আ বিএনপি নেতারা উপস্থিত থেকে ওই দোয়া মাহফিলে অংশ নেন।
শহরের বেবিস্ট্যান্ড কবরস্থান মসজিদে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা সৈয়দ শহিদুল আলম টিটু সহ নেতাকর্মী ও মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।
এদিকে শহরের বড় জামে মসজিদে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
অন্যদিকে, জেলা সদর মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি ও টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে বার বার দলীয় মনোনয়ন প্রত্যাশী নাসিম এম খান রুনু, শহিদুল ইসলাম খান রুমি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সকল মুসল্লিদের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট