1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 9:03 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিহাতীতে চূড়ান্ত মনোনয়নে আশাবাদী ইঞ্জিনিয়ার হালিম মিয়া

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025,
  • 481 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিহাতী আসনে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে গভীর আশাবাদ ব্যক্ত করেছেন ইঞ্জিনিয়ার মো.আব্দুল হালিম মিয়া।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ৩১ দফা নির্বাচনী অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণের অংশ হিসেবে তিনি কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ভিয়াইল বাজারে আয়োজিত পথসভায় এই বক্তব্য দেন।

 

পথসভায় ইঞ্জিনিয়ার হালিম মিয়া বলেন,

দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখ–দুঃখে পাশে থেকেছি। বিএনপির চূড়ান্ত মনোনয়ন এখনো ঘোষণা হয়নি, শুধু সম্ভাব্য তালিকা প্রকাশ হয়েছে। দলীয়ভাবে এখনো নির্বাচনী জনসভা করার সিদ্ধান্তও হয়নি। কালিহাতীতে বিএনপির ভোটের বাস্তব অবস্থা ও মাঠের আন্দোলন-সংগ্রামের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করছি। আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা আতাত করেছে, কিংবা আন্দোলন-সংগ্রামে অংশ নেয়নি তাদেরকে বিচার-বিবেচনা করে মনোনয়ন হওয়ার কথা। গত ১৭ বছর ধরে ঢাকায় বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি। তাই চূড়ান্ত মনোনয়ন বিষয়ে আমি ন্যায্য হকদার।

 

এসময় পথসভায় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার কনিষ্ঠ কন্যা সোনিয়া হালিম, পারখী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মিন্টু, পারখী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হোসেন আলী, সাবেক ইউপি সদস্য মুক্তার আলী, বীরবাসিন্দা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা সাব্বিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট