1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুরাদনগরকে মডেল উপজেলা গড়ার প্রত্যয়ে ‘মার্চ ফর ইউছুফ সোহেল।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. ইউছুফ সোহেলকে নিয়ে এক বিশাল ‘মার্চ ফর ইউছুফ সোহেল’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তনের বার্তা নিয়ে আসা এই কর্মসূচিতে তরুণ-যুবকসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শনিবার সকাল ৯টায় মুরাদনগর ডি. আর. হাইস্কুল মাঠ থেকে শুরু হয় এই মার্চ। অংশগ্রহণ কারীরা মুরাদনগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোম্পানীগঞ্জ গিয়ে শেষ করেন। কর্মসূচিটির মূল শ্লোগান ছিল “পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ মুরাদনগর”।

 

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয়ে এই মার্চে অংশ নেন সর্বস্তরের মানুষ। জামায়াতের নেতা-কর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন বয়সী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ইউছুফ সোহেলের প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থন।

জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেন, মো. ইউছুফ সোহেল জনগণের আকাংখা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। তারা বলেন, মুরাদনগরকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে এই মার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

কর্মসূচির কেন্দ্রবিন্দু মো. ইউছুফ সোহেলকে ঘিরে তরুণ-যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাদের মতে, তরুণদের মাঝে তার জনপ্রিয়তা এবং নতুন নেতৃত্বের দাবি এবারের নির্বাচনকে একটি নতুন মাত্রা দিয়েছে। অংশগ্রহণ কারীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, আগামীর মুরাদনগর হবে এক সমৃদ্ধির এলাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট