1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:19 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

গজারিয়া বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,
  • 193 Time View

 

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সা:সম্পাদক মো:জিয়াউল হক জিতু রাঢ়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী।

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ৩০নং শিমুলিয়া স:প্রা:বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে স্থানীয় গ্রাম বাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো:শাহাবুদ্দিন বেপারী, মো:উজ্জ্বল দেওয়ান,মানিক দেওয়ান,রিয়াজ সরকার,রেনু রাঢ়ী প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন,জিতু রাঢ়ী একজন সামাজিক মানুষ,রাজনৈতিক ব্যক্তিত্ব,দীর্ঘ ১৭বছর নির্যাতিত,একাধিক বার হামলা,মামলার শিকার হয়েছেন,গত ২৪ নভেম্বর সোমবারে গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষায়চর গ্রামে রবিন নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে স্থানীয় গ্রামবাসী, সেখানে প্রচার করা হয় আটক রবিন জিতু রাঢ়ীর আত্নীয় ও তাঁর বাড়িতে বেড়াতে এসেছে যা সম্পূর্ণ মিথ্যা,সাজানো ও ভিত্তিহীন।

মানব বন্ধনে শাহাবুদ্দিন বেপারী নামে এক যুবক বলেন,সেদিন নদীতে পুলিশের কোন অভিযান ছিল না,ভাষারচর গ্রামের মুন্না,মৃদল,ডালিমরা মব সৃষ্টি করে রবিন নামে বেলতলীর এক ছেলের হাতে পরিত্যক্ত অস্ত্র দিয়ে অপ প্রচার চালিয়ে জিতু রাঢ়ীর নামে মিথ্যা মামলা দিয়েছে,আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

উজ্জ্বল দেওয়ান বলেন, গত বছর ৫ আগষ্ট রাষ্ট্রীয় প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে যখনই জিতু রাঢ়ী রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন তখনই একটা গ্রুপ একের পর এক মিথ্যা ঘটনা ঘটিয়ে জিতু রাঢ়ী ও তাঁর স্বজনদের নামে মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন,আমরা এর প্রতিকার চাই, নিজের গ্রামে নিজ বাড়িতে শান্তিতে বসবাস করতে চাই।

মানববন্ধনে স্থানীয় গুয়াগাছিয়া ইউনিয়নের বালুয়াকান্দী ও জামালপুর গ্রামের শত শত  নারী পুরুষ’রা অংশ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট