1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:01 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

পটুয়াখালীতে চারদফা দাবীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন, পরীক্ষা বন্ধ, অভিভাবকরা উদ্বিগ্ন । 

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025,
  • 166 Time View

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও চার দফা দাবিতে  পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে  সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। ফলে

২৪শে নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা হতাশায় ও অভিভাবকরা উদ্বিগ্ন।

 

সোমবার (১ ডিসেম্বর) সকালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা পরীক্ষার কোন ব্যবস্থা না করে তাদের শিক্ষক মিলনায়তনে বসে থাকতে দেখা গেছে। শিক্ষার্থীরা মাঠে অপেক্ষা করে হৈ হুল্লুর করে চলে যায়। পরীক্ষা হচ্ছে না শুনে অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা নেয়ার অনুরোধ করেন।

 

এ সময় আন্দোলনরত শিক্ষকরা জানান,এ আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু দাবী না মানায় আমরা বাধ্য হয়েছি কর্মবিরতি পালন করতে। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরীক্ষা বন্ধ রাখার কারনে শিক্ষার্থীরা হতাশ এবং অভিভাবকরা উদ্বিগ্ন।

 

আন্দোলনরত মাধ্যমিকের শিক্ষকরা  অভিযোগ করে বলেন,অনেক কম গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীত করা হয়েছে, কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক পদটির গ্রেড পরিবর্তনে কোনো অগ্রগতি নেই।  দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন সরকারি মাধ্যমিক শিক্ষরা। একাধিক শিক্ষক বলেন ৩০- ৩৪ বছর চাকুরী করেও আমাদের কোন পদোন্নতি হয় না, এর চেয়ে দুঃখ আর কস্ট কি আছে। সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরী আদেশ তিন কর্মদিবসের মধ্যে প্রদান এবং ২০১৫ সালের পূর্বের মতো সহকারি শিক্ষকদের তিন বা দুইটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেড প্রকাশের দাবী বলে  বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ইউনিটের শিক্ষক নেতৃবৃন্দ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট