1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 9:03 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার। 

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025,
  • 177 Time View

 

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্ট :- পটুয়াখালীতে বাউফল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক ও এলাকাবাসীর কাছে অভিযুক্ত ভূমিদস্যু হিসেবে পরিচিত মোঃ ফয়সাল পঞ্চায়েত (৪৫)–কে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালী ডিসি অফিসের ক্যান্টিন এলাকা থেকে ডিবির এএসআই রুবেল তাকে আটক করেন।

আটক ফয়সাল পঞ্চায়েতের বাবার নাম মোঃ ইউসুফ পঞ্চাইত।বাড়ি কালাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে।

 

স্থানীয় সূত্র জানায়, ফয়সাল পঞ্চায়েত দীর্ঘদিন ধরে এলাকায় একজন কুখ্যাত ভূমিদস্যু হিসেবে পরিচিত। গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে স্থানীয় বিএনপির কয়েক নেতার আশ্রয়ে এলাকায় পুনরায় সক্রিয় হন। অভিযোগ রয়েছে—ওইসব বিএনপি নেতাদের হয়ে বিভিন্ন চরের কৃষকদের নামে বন্দোবস্তকৃত জমি জবরদখল করে একরপ্রতি ২০–২৫ হাজার টাকায় বিক্রি করতেন তিনি। এতে উপজেলা প্রশাসন ও ভাগ পেতেন বলে অভিযোগ রয়েছে।

বিশেষ করে কালাইয়া, নাজিরপুর ও কেশবপুর ইউনিয়নের বিভিন্ন চরে তার নেতৃত্বে জমি দখলের ঘটনা স্থানীয়রা বহুবার মানববন্ধন করে প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার মিলেনি।

 

ফয়সাল পঞ্চায়েতের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আক্রান্ত কৃষকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তবে স্থানীয় একটি মহল তাকে ডিবি কার্যালয় থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট