1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 9:02 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

সালথায় বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার-জমির দলিল চুরি

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025,
  • 434 Time View

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের শেখ আকরামুজ্জামানের ঘরের দরজার তালা ভেঙে ১ ভরি স্বর্ণালংকার ও জমির দুইটি দলিল চুরি করে নিয়ে যায়। সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল।

শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান বলেন, আমরা পরিবারের সকলেই ঢাকাতে বসবাস করি। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। আমরা বাড়িতে ছিলাম না। ভোর রাতে আমার দেবর আমাদের ফোন করে জানান যে, আমার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি আমার আলমারির ভিতরে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা ও দুটি জমির দলিল চুরি করা হয়েছে।

শেখ আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমরা রাতের খাবার খেয়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে ঘুম ভাঙলে ঘরের বাহিরে বের হতে চাইলে বাহির দিয়ে আমার ঘরে তালা মারা থাকায় আমরা ডাক চিৎকার শুরু করলে পাশের বাসা থেকে লোকজন এসে আমাদের ঘরের তালা খুলে দেয়। পরে আমরা দেখতে পাই আমার ভাইয়ের ঘরের তালা ভাঙা। ভাইয়ের ঘরে তালা ভাঙা দেখতে পেয়ে আমরা ভাইকে ফোন করে জানাই এবং পুলিশকে বিষয়টা অবগত করি।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত থানায় তাঁরা কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট