1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:01 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় লোহাগড়ার ৬ নং জয়পুর ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025,
  • 425 Time View

 

 

জেলা প্রতিনিধি, নড়াইল :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় আমডাঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৬ নং জয়পুর ইউনিয়নের সহযোগী সংগঠনের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেন—

“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। দেশের ক্রান্তিকালে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম শিকদার।

দোয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন কামরুল (মোল্লা) এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজ রহমান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন—

মেজবাহউদ্দিন পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, লোহাগড়া উপজেলা শাখা।

ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখা।

এরশাদ মৃধা, সভাপতি, জয়পুর ইউনিয়ন বিএনপি।

আহাদুজ্জামান, সাধারণ সম্পাদক, জয়পুর ইউনিয়ন বিএনপি।

মোঃ শাহিন, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জয়পুর ইউনিয়ন।

মোঃ ইব্রাহিম মৃধা, যুগ্ম আহবায়ক, যুবদল, জয়পুর ইউনিয়ন।

মোঃ শহিদুল ইসলাম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জয়পুর ইউনিয়ন।

দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়নের সহযোগী সংগঠন— যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দলের উন্নতি এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট