1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুরাদনগরে ব্যবসার ডিজিটাল বিপ্লব-গ্রামীণ জুয়েলার্সের অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রামীণ জুয়েলার্স ব্যবসায়িক ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের এক নতুন অধ্যায় সূচনা করেছে। স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের কেনাবেচা সহজ করতে প্রতিষ্ঠানটি তাদের সম্পূর্ণ সেবা অনলাইনে চালু করেছে।গত ৩০ নভেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যায় এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এখন দেশের যে কোনো প্রান্তের ক্রেতারা ঘরে বসেই গ্রামীণ জুয়েলার্সের মানসম্পন্ন গহনা অর্ডার করতে পারবেন।

অনলাইন প্ল্যাটফর্মে প্রতিটি পণ্যের ছবি, বিবরণ ও মূল্য স্বচ্ছভাবে প্রদর্শন করা হয়েছে, যা ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সহজ ও নির্ভরযোগ্য করবে। এ উদ্যোগ মুরাদনগরের অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের কর্ণধার চন্দন বণিক বলেন, গ্রাহকদের আস্থা ও মানের সঙ্গে কোনো আপস নয় অনলাইন প্ল্যাটফর্ম সেই আস্থাকে আরও শক্তিশালী করবে। গ্রামীণ জুয়েলার্স তাদের ফেসবুক আইডি ‘grameen jewellers bd’-এর মাধ্যমে গ্রাহক আকর্ষণে নতুন উদ্যোগ চালু করেছে। উল্লেখযোগ্য ঘোষণার মধ্যে রয়েছে।

মাসিক র‍্যাফেল ড্রয়ে চারজন গ্রাহক পাবেন এক লক্ষ টাকা করে পুরস্কার। প্রতি মাসে লাইক-কমেন্ট করা তিনজন সেরা ফলোয়ারকে বিশেষ পুরস্কার প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। গ্রামীণ জুয়েলার্সের এই ডিজিটাল যাত্রা মুরাদনগরের ব্যবসায়িক পরিবেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট