
লালমনিহাট প্রতিনিধি;
মো: রব্বানী ইসলাম
দিনাজপুর থেকে কুড়িগ্রাম গামী বিআরটিসির বাসের ধাক্কায় পিস্ট হয়ে এক নারী ঘটনাস্থালেনমারা গেছেন।এঘটনায় আহত হয়েছেন ৫ জন।
বুধবার ৩ ডিসেম্বর সকাল ১১ টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম মাঝাপাড়া এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কে এঘটনা ঘটে। ব্যাটারীচালীত অটোভ্যান যোগে
সদর উপজেলার বড়বাড়ী থেকে ফকিরের তকেয়া যাওয়ার সময় দিনাজপুর থেকে ছেরে আসা কুড়িগ্রাম অভিমুখী বিআরটিসির বাস ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম জানান ফায়ার সার্ভিসের লোকজন এসে এক জন নারীর মরদের বাসের নিচ থেকে উদ্ধার করেন। পরে আহত বাকী লোকজনকে দ্রুতই এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল নিয়ে যাওয়া হয়।
জানা গেছে নিহত ওই নারীর নাম মর্জিনা বেগম, তার স্বামীর নাম সাইদুল ইসলাম। নিহত ব্যাক্তি সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছের বাসিন্দা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী সরকার জানান বাসের অটোভ্যানের এক নারী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ২ জন।
লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম
তারিখ:০৩-১২-২০২৫_