1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জে গজারিয়ায় উপজেলা কক্সবাজার থেকে ঢাকার দিকে ইয়াবার বড় চালান নিয়ে আসা এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

 

আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি স্কয়ার গাড়ি থেকে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. ইব্রাহীম কক্সবাজার জেলার টেকনাফ থানার লম্বাবিল হোয়াইকং এলাকার আব্দুল খালেকের ছেলে।

 

পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে টেকনাফ-ঢাকা রুটে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।

 

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আল আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট