1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

আজ মধ্যরাত বা কাল সকালে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

আজ মধ্যরাত বা কাল সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। এজন্য কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।

 

আজ বৃহস্প‌তিবার (৪ ডি‌সেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

এ জেড এম জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসকদের মাধ্যমে তৈরি মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত বেগম জিয়াকে কাতার র‌য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা সকালের ভেতর লন্ডনে নেওয়া হবে। তার বর্তমান শারীরিক অবস্থার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে উনাকে দেশের বাইরে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট