1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:22 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

নড়াইল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পেলেন আলহাজ্ব মনিরুল ইসলাম।

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025,
  • 317 Time View

 

 

জেলা প্রতিনিধ নড়াইল :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি নড়াইল-২ আসনে প্রার্থী ঘোষণা করেছে নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক, আলহাজ্ব মনিরুল ইসলাম এবার দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা করেন।

 

মনোনয়ন ঘোষণার পর নড়াইল-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয় এবং তৃণমূল নেতা–কর্মীদের মাঝে দেখা যায় প্রচণ্ড উচ্ছ্বাস। দীর্ঘদিন রাজপথে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তাঁর মনোনয়ন এসেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

 

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনিরুল ইসলাম সমর্থক–কর্মীদের প্রতি সংযমের আহ্বান জানিয়ে বলেন—

 

> “প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।

সুপ্রিয় নড়াইলবাসী,

আপনাদের জানাতে চাই—দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোনো ধরনের মিছিল, মিটিং, শোভাযাত্রা কিংবা মিষ্টি বিতরণ না করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে—

মো. মনিরুল ইসলাম,

সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি।”

দলীয় মনোনয়ন পাওয়ার পরও আনন্দ আয়োজন থেকে বিরত থাকার আহ্বান নেতার দায়িত্বশীলতারই প্রতিফলন—এমন মন্তব্য করেছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, তৃণমূলের আবেগকে নিয়ন্ত্রণে রেখে শৃঙ্খলার সঙ্গে এগোনোর বার্তা নড়াইলের নির্বাচনী পরিবেশকে আরও সুস্থ ও ভারসাম্যপূর্ণ করবে।

 

এর আগে সারাদেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করার পর বৃহস্পতিবার অতিরিক্ত আরও ৩৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করে বিএনপি। সেই তালিকায় নড়াইল-২ আসনের প্রার্থী হিসেবে আলহাজ্ব মনিরুল ইসলামের নাম ঘোষণার মাধ্যমে জেলায় নির্বাচনী উত্তাপ আরও বেড়ে গেছে। সাধারণ ভোটার থেকে শুরু করে জেলার রাজনৈতিক অঙ্গনের সর্বস্তরের দৃষ্টি এখন নিবদ্ধ নড়াইল-২ আসনের দিকে।

 

আসন্ন নির্বাচনে বিএনপির এই নতুন মনোনয়ন জেলার রাজনীতিতে কী পরিবর্তন আনে—সেটিই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট