1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:43 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

লালমনিরহাট ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025,
  • 164 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মো: রব্বানী ইসলাম

‎লালমনিরহাট ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় বসবাসরত হরিজন (সুইপার) সম্প্রদয়ের মানুষজন। শনিবার (৬ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুইটি সুইপার কলোনীর শতাধিক মানুষজন ব্যানার ও ঝাড়ু হাতে মিছিল নিয়ে ডিসি অফিসে সমবেত হয়। পরে সেখানে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যাপারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন তারা।

‎বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সংস্থাপন শাখায় ৭টি পদের অনুকুলে ৩৯জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মৌখিক পরীক্ষা রোববার (৭ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞাপ্তিতে ৬জন পরিচ্ছন্নকর্মী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারা অভিযোগ করে বলেন, লালমনিরহাট ডিসি অফিসে ওই ৩৯জন স্টাফ নিয়োগে লালমনিরহাট জেলা প্রকাশক এ এচই এম রকিব হায়দার তাদের সঙ্গে বৈষম্য করেছেন।। ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র কঠিন করে কৌশলে তাদের বাতিলের চেষ্টা করা হচ্ছে।

‎লালমনিরহাটের জেলা প্রকাশক এ এচই এম রকিব হায়দার বলেন, প্রশ্নপত্র নির্দিষ্ট কারো জন্য করা হয় না। সকল প্রার্থী বিবেচনা করে কর্তৃপক্ষ প্রশ্নপত্র করেছেন। তাদের অভিযোগ ভিত্তিহীন। পরীক্ষায় অকৃতকার্য হয়ে কেউ যদি আন্দোলন করে তাতে কিছু করার নেই।

‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম

‎তারিখ- ০৬-১২-২০২৫_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট