1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:03 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

মুরাদনগরে সন্ত্রাস ও মাদক নির্মূলের ঘোষণা দিলেন, এমপি প্রার্থীএমদাদুল হক।

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025,
  • 154 Time View

 

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী পীরজাদা মাওলানা এমদাদুল হক। শনিবার দুপুরে ধামঘর ইউনিয়নের খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পীরজাদা মাওলানা এমদাদুল হক সাংবাদিকদের জানান, তিনি মুরাদনগর আসন থেকে তার দল বাংলাদেশ রিপাবলিকান পার্টির ‘হাতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জয়ী হতে পারলে তিনি সচেতন নাগরিকদের নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’, সন্ত্রাস ও মাদক নির্মূল, বেকারত্ব কমাতে ও দারিদ্র্য বিমোচনে বিশেষ উদ্যোগ, মুরাদনগরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ ও প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির নেতা শহিদুল ইসলাম, আসলাম হোসেন, আতিকুর রহমান ও নাজমুল হাসান প্রমুখ।

মাওলানা এমদাদুল হক প্রখ্যাত পীরে কামেল মাওলানা আব্দুল আজিজের নাতি। তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলটির চট্টগ্রাম বিভাগীয় মনোনয়ন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট