1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:43 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

কালিহাতীতে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরা হলোনা অষ্টম শ্রেনীর ছাত্রের

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 126 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী

 

কালিহাতীতে মোটরসাইকেলে কালিহাতীর ধানগড়া গ্রাম থেকে খেজুরের রস খেয়ে ফেরার পথে ব্রিজ সঙ্গে ধাক্কায় নিহত হন তাওহীদ নামে এক অষ্টম শ্রেনীর ছাত্র। আহত হয়েছে আরো ২ জন।

 

রোববার সকাল ৮টার দিকে কালিহাতীর পাকুটিয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তাওহীদ কালিহাতী উপজেলা রামপুর গ্রামের হারুনের ছেলে। আহতরা হলেন জিহাদ (১৮)ফজল হকের ছেলে ও হাসান (১৯) রমজান আলীর ছেলে।

 

 

স্থানীয়রা ও পুলিশ জানায়, তিন মোটরসাইকে ৯ জন কালিহাতীর ধানগড়া গ্রামে ভোর সকালে খেজুরের রস খেতে যান। সেখান থেকে বাড়িতে ফিরছিলেন। পথে পাকুটিয়া এলাকায় ব্রীজের সঙ্গ মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাওহীদের মৃত্যু হয়। দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 

 

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেলে নয়জন ছেলে খেজুরের রস খেতে যায় ধানগড়া গ্রামে । ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গ ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই হাসপাতালে নিয়ে যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কতব্যরত চিকিৎসক গুরুত্বর আহত জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট