1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 7:43 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

উলিপুরে নবনিযুক্ত ইউএনও-এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 178 Time View

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

উলিপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উলিপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় দুর্ভোগ, অনিয়ম, অবকাঠামোগত সমস্যা ও নাগরিক ভোগান্তির বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিকদের উপস্থাপিত প্রতিটি বিষয় ইউএনও মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে মতামত ব্যক্ত করেন।

 

নবনিযুক্ত ইউএনও মাহমুদুল হাসান বলেন, “উলিপুরের উন্নয়নকাজ এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের তথ্য, পর্যবেক্ষণ ও পরামর্শ উন্নয়ন পরিকল্পনায় দিকনির্দেশনা দেবে।”

 

তিনি উলিপুরের সার্বিক অবস্থা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং উন্নয়নচিত্র আরও গতিশীল করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নতুন ইউএনও-এর প্রতি শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট