1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 6:30 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

কুড়িগ্রাম-৩ আসনে তরুণ জনির চমক, বিএনপি ছেড়ে এনসিপির মনোনয়ন

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025,
  • 95 Time View

 

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত প্রথম দফার ১২৫টি আসনের তালিকায় উলিপুর থেকে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তিনি। তরুণ নেতৃত্ব, মাঠপর্যায়ের সক্রিয়তা ও এলাকায় দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতির কারণে জনিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয়রা জানান, উলিপুরে জনির জনসংযোগ ও গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠনী দক্ষতা বিবেচনায় তাঁকে এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে মনে করছে দলটি।

 

উলিপুরের রাজনীতিতে জনির পরিচিতি নতুন নয়। স্থানীয় সূত্রের ভাষ্য, টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াকালীন তিনি ছাত্রদলের সক্রিয় নেতা ছিলেন। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জনি দলীয় কর্মসূচি, আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিতেন। সাহসী, পরিশ্রমী ও তরুণ নেতৃত্ব হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।

তবে দলীয় অভ্যন্তরীণ মতবিরোধ ও ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তিনি বিএনপি থেকে সরে আসেন বলে স্থানীয় পর্যবেক্ষকদের দাবি। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এবার এনসিপির ব্যানারে নির্বাচনে নামার সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক অবস্থানে নতুন সমীকরণ তৈরি করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ঘরানার রাজনীতি থেকে উঠে আসায় বিরোধী ভোট ব্যাংক থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা তাঁর আছে। তরুণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা এনসিপির জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।

 

এখন প্রাথমিক মনোনয়ন ধরে রেখে জনি চূড়ান্ত মনোনয়ন পান, আর নির্বাচনী মাঠে তাঁর উপস্থিতি কেমন প্রভাব ফেলে তা দেখার অপেক্ষায় কুড়িগ্রাম-৩ আসন।

 

এ বিষয়ে ইন্জিনিয়ার আবু সাঈদ জনি বলেন, আমার মুল লক্ষ্য জনগনের সেবা করা, আমি নির্বাচিত হই বা না হই আমি জনগনের সেবা করে যেতে চাই। বিএনপি আমাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি তাই জনগণের সেবা করার উদ্দেশ্যে এনসিপি থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট