1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 6:11 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

ভার্ড বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে চট্টগ্রামে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025,
  • 269 Time View

 

 

চট্টগ্রাম ব্যুরো

১০ ডিসেম্বর ২০২৫

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম বন্দর টিলা

শাহ প্লাজা মার্কেটের সামনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ

চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা

ও সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক

মো : বেলাল হোসেন বেলাল।

 

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সমাজে অপরাধ কর্মকাণ্ড দিনদিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

 

তারা বলেন, বর্তমানে দেশে বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, গুম, কারাগারে দুর্ব্যবহার, শিশু নির্যাতন থেকে শুরু করে নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজি, গণপিটুনির ঘটনা বৃদ্ধির মতো অপরাধে জর্জরিত তে ভরে গেছে দেশ। এই সকল অপরাধ কর্মকাণ্ড সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এ অবস্থায় মানবাধিকার নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি বলে মত দেন তারা।

 

বক্তারা আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা ও দলগুলোর অনৈক্য উদ্বেগজনক। চলমান সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে

বক্তৃতা করেন চট্টগ্রাম -১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শফিউল আলম,

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র

চট্টগ্রাম বিভাগের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: মাসুদ আলম সাগর,

জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র

চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও মাই টিভির

চট্টগ্রাম ব্যুরো প্রধান মো: নুরুল কবির,

জাতীয় সাংবাদিক সংস্থা (জে এস এস)র

চট্টগ্রাম মহানগর এর কমিটির উপদেষ্টা ও রোটারিয়ান

মোহাম্মদ আজিজ, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শাহেদ অপরাধ অনুসন্ধানে সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ মজিবুল হক বকুল হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম আরিফুর রহমান, আসাদুজ্জামান, ফারুক আহমেদ ঢালি, কামাল হোসেন, মিলন মোল্লা, মুরাদ হোসেন, ডাক্তার ইমরান হোসেন, আলমগীর কবির, মোহাম্মদ হাবিব, আলমগীর হোসেন, তানিয়া আক্তার, সানজিদা আকতারসহ বিভিন্ন মানবাধিকার কর্মী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষায় রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ, বিচারহীনতার অবসান, স্বাধীন নির্বাচন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট