1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:37 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

সলঙ্গায় বসতবাড়ী বে-দখলের চেষ্টায় সাংবাদিক পরিবারকে হামলা ও অপপ্রচার।

Reporter Name
  • Update Time : Friday, December 12, 2025,
  • 260 Time View

-আমিন সরকার
সিরাজগন্জের সলঙ্গায় সাংবাদিক পরিবারের বসতবাড়ী জোর করে বেদখলের চেষ্টা চালায় ভুমিদস্যু মর্তুজা ও গোলাম মোস্তফা ওরফে লেংড়া গোলাম গং। থানায় সাধারণ ডায়রী করার পর ক্ষিপ্ত হয়ে রানীনগর গ্রামের সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায় এবং সাংবাদিকের বিরুদ্ধে একই গ্রামের সন্ত্রাসীরা গোলাম মর্তুজা ও গোলাম মোস্তফা ওরফে লেংড়া গোলাম গং কুরুচিপুর্ণ মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে।ঐ বিষয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয়।
এর আগে গত ০৩(তিন)ডিসেম্বর বসতবাড়ী কিছু অংশ বে-দখলের চেষ্টায় সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়রী এবং কিছু অংশ বাড়ীর পালান দখল করায় ০৮ডিসেম্বর একটি লিখিত অভিযোগও দায়ের করেন সাঈম সরকার। যা তদন্তের দায়িত্বে রয়েছেন এএসআই রফিক ও মহিদুল ইসলাম।
দৈনিক গণমুক্তির স্টাফ রির্পোটার সাঈম সরকার জানায়, আমার গ্রামে বাড়ীতে একই গ্রামের মৃত-আব্দুল মজিদ সরকারের ভুমিদস্যু ও সন্ত্রাস প্রকৃতির এবং বিকৃত মস্তিষ্কের ৪ সন্তান আমাদের বসতবাড়ী বে-দখলের চেষ্টায় উম্মাদ ও বেপরোয়া হয়ে উঠেছে।আমাকে হেয় করতে আমার বিরুদ্ধে কুরুচিপুর্ণ মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। শুধু তাই নয়,আমার ১০ বছরের শিশু কন্যা ৪র্থ শ্রেণীর ছাত্রীকে প্রতিদিন বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও আজে-বাজে কথা বলে আসছে গোলাম মর্তুজা ও লেংড়া গোলাম গং। গত ৭ ডিসেম্বর সন্ধা অনুঃ ৬.০০টায় বাড়ীর ভিতরে প্রবেশ পুর্বক বিভিন্ন ভয়ভিতি হুমকী প্রদান করায় আমার মেয়ে ও স্ত্রী ভয়ে ঘর থেকে বাহীর হতে পারছে না। তাদের ভয়ে আমার কন্যার ফাইনাল পরিক্ষা চলা অবস্থায় পরিক্ষা দিতে যেতে পারে নাই।তিনি আরো বলেন যে,আমার বাবা ইন্তেকাল করার পরে দীর্ঘদিন যাবৎ আমার বাবার ক্রয়কৃত সম্পতি জোর জুলুমে দখলের চেষ্টা করে আসছিলো। তার-ই ধারাবাহিকতায় গত ২০১৩ সালে হত্যার উদেশ্য দেশিও অস্ত্র স্বস্ত্র সুসজ্জিত হয়ে এসে আমাদের স্বপরিবারের উপর আচমকা হামলা চালায় এবং পরিবারের সবাই আহত হয়।ঐসময় ৩২৬ধারাঃসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করলে সেই মামলা ১৫লাখ টাকার বিনিময়ে স্বাক্ষী প্রমান ছাড়াই একতরফা রায়ে তারা খালাস পায়। পরে জমিজমা নিয়ে একটি মামলা দায়ের করলে মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দেন।সেই রায় অমান্য করে উচ্চ আদালতে রিবিশন মামলা দায়ের করে।সেখানেও আমাদের পক্ষে রায় প্রদান করেন আদালত। এমনকি,স্থানীয় সরকার ইউপি চেয়ারম্যান এর গ্রাম্য আদালতেও আমাদের পক্ষে রায় প্রদান করেন।যা ক্রয় সুত্রে,১৯৯২সালে হতে নামজারি ও ২০২৮ সাল পর্যন্ত খাজনা-খারিজ সম্পন্ন পরিশোধ রহিয়াছে। পুরুষ শূন্য ফাকা বাড়ীতে আবারও কিছু অংশ দখল করার চেষ্টায় ২ট্রাক মাটি ভরাট করেছে এবং সেখানে খড়ের পালা দিয়েছে।খবর পেয়ে আমি বাড়ীতে গিয়ে থানায় একটি সাধারণ ডায়রী করি। পুলিশ বাড়ীতে তদন্তে এসে ফিরে যাওয়ার পর হতে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপুর্ণ মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে এবং আমাকে হত্যা করার পরিকল্পনায় দা,ছুরি ও লাঠিসোটা নিয়ে বের হয় গোলাম মর্তুজা ও লেংড়া গোলামসহ ওরা ৪ (চার) ভাই।সাথে গোলাম মোস্তফা ওরফে লেংড়া গোলামের স্ত্রী ও মর্তুজার স্ত্রীসহ ৭/৮জন। আমি নিজেকে বাচাতে দৌড়ে সরে যেতে পারলেও আমার অসহায় পরিবারের উপর চালাচ্ছে অমানুষিক নির্যাতন। এবিষয়ে গত ০৮ ডিসেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করে আমার কর্মস্থল ঢাকার আশুলিয়ায় ফিরে আসি।সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায় আমার মুঠোফোনে জানায় ১০ডিসেম্বর গোলাম মর্তুজা গং বাদি হয়ে আমার বিরুদ্ধে সলঙ্গা থানায় একটি কাউন্টার অভিযোগ দায়ের করেছে। সলঙ্গা থানার সহ-উপ পরিদর্শক জানায় প্রসিকিউশন মামলাটি ৪দিন আগে আদালতে পাঠানো হয়েছে। এদিকে অভিযোগ তদন্তকারী উপ পরিদর্শক মদিুল ইসলাম বলেন,৮ডিসেম্বর সাঈম সরকার বাদি হয়ে করা অভিযোগ তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট