1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:38 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

নবীনগরে গোলাগুলির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025,
  • 188 Time View

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় গুলিবিদ্ধ যুবক রাব্বি’র মা জোহরা খাতুন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— জসীম উদ্দিন বাছির (৫৫), আহসান উল্লাহ (৪৪), জুবায়েদ মুন্সি (২০), জাহিদ মিয়া (১৯) এবং আতাউর রহমান (৪৮)। নবীনগর থানার ওসি মো: রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। তবে বিচার শেষ হওয়ার আগেই কথা-কাটাকাটি হয় যাকে কেন্দ্র করে সন্ধ্যায় আদালত সড়কে কালীবাড়ির সামনে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে রাব্বি (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। মুহূর্তের মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে। অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

উল্লেখ্য,  গত ১ নভেম্বর নবীনগরের বড়িকান্দিতে পূর্ব শত্রুতার জেরে রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণে দুজন নিহত হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে ২৪ অক্টোবর নবীনগরে মফিজুল রহমান মুকুল নামের সাবেক এক বিএনপি  নেতাকে গুলি করে আহত করা হয়।এখন পুর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।এছাড়াও নবীনগরের মেঘনার বালু মহলের অবৈধ অস্ত্রের মহড়া, প্রশাসনের নিরবতা। এসব ঘটনায় আতঙ্কিত উপজেলার সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট