1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:37 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

মাদারগঞ্জে ৪০ বছর ইমামতি,ছাদখোলা গাড়িতে সম্মান জানানো হলো মসজিদের ইমামকে

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025,
  • 196 Time View

 

 

রিপোর্ট: সোহেল রানা

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ইমামতির দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন এক মসজিদের ইমাম। এ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে তাকে সম্মান জানিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী বাইতুর রব জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর ইসলাম বয়সজনিত কারণে ইমামতির দায়িত্ব থেকে বিদায় নেন। দীর্ঘ চার দশক ধরে তিনি এলাকার মুসল্লিদের ধর্মীয় দিকনির্দেশনা দিয়ে আসছিলেন।

 

তার অবদানের স্বীকৃতি হিসেবে মসজিদ কমিটি ও মুসল্লিদের উদ্যোগে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়। পরে ছাদখোলা গাড়িতে করে এলাকাজুড়ে ঘুরিয়ে তাকে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

 

এ সময় মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা বলেন, মাওলানা আমিনুর ইসলামের মতো একজন নিষ্ঠাবান ও সৎ ইমামের অবদান এলাকাবাসী চিরদিন স্মরণ করবে। তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট