1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:37 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

পটুয়াখালীর ৮টি উপজেলা মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি অব্যাহত। 

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025,
  • 156 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সারা দেশের ন্যায় পটুয়াখালী সদর উপজেলাসহ জেলার ৮ টি উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারিদের  কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন অব্যাহত।

 

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের সামনে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারিদেরকে  অবস্থান কর্মসূচী পালন করতে দেখা গেছে। গত ২৯ নভেম্বর হতে  এ কর্মসূচী চলছে বলে স্বাস্থ্য সহকারিরা জানান। এ অবস্থান কর্মসূচী পালনকালে  বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম বিশ্বাস, জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের  সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদস্য মোঃ মহসিন মাহমুদ, কাজী মাহবুব উল আলম,  মোঃ ইদ্রিস, সদর উপজেলা শাখার সভাপতি  মোঃ মোস্তাক মাহমুদ, সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান, স্বাস্থ্য পরিদর্শিকা সমিতির সভাপতি রাশিদা পারভীন, সাধারন সম্পাদক মোসাঃ ইত্তেকজাহান শিরিন ও সদর উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট সমিতির সাংগঠনিক সম্পাদক খালেদা ফেরদৌস।

 

স্বাস্থ্য সহকারিদের দাবির গুলোর মধ্যে রয়েছে অবহেলিত ও বৈষম্যের স্বীকার স্বাস্থ্য সহকারি জাতিকে বার বার আশ্বাস দেয়া সত্বেও যৌক্তিক দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহনে অধিদপ্তরের উর্ধ্ধতন কর্মকর্তাদের প্রহসন মূলক আচরনের প্রতিবাদে ” বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন” কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্বাস্থ্য সহকারি ১৪ তম গ্রেড, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ১৩ তম ও স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড প্রদানসহ ৬ দফা। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী চলবে বলে বক্তারা হুশিয়ারি করেন। এ কর্মবিরতিতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলেও আন্দোলনকারীরা জানান।

প্রকাশ, পটুয়াখালী সদর উপজেলায় মাঠ পর্যায়ে ৩৭ জন স্বাস্থ্য সহকারি এবং জেলায় চারশতাধিক স্বাস্থ্য সহকারি উক্ত দাবীতে কর্মবিরতি পালন করছেন বলেও আন্দোলনকারিরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট