1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 3:05 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025,
  • 299 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৪ ডিসেম্বর) বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান তালুকদারের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী লুৎফর রহমান মতিন।

 

বিশেষ অতিথি ও অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহর আলী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এস এম এ খালিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং বীরবাসিন্দা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক।

 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনছার আলী সিকদার, মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, যুবদল নেতা ফিরোজ আহম্মেদ, ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, শেখ আমিনুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট