1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 2:57 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

একমাত্র কোরআনের আলোকে ন্যায়বিচার ও টেকসই পরিবর্তন সম্ভব

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025,
  • 234 Time View

তাফসীর মাহফিলে –খায়রুল হাসান

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

কোরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই গাজীপুর-৫ আসনে ন্যায়বিচার, সুশাসন ও টেকসই পরিবর্তন নিশ্চিত করা সম্ভব—এমন সৃজনশীল বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ খায়রুল হাসান।

তিনি বলেন, গাজীপুর-৫ এর মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ কোরআনের আদর্শে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গাজীপুর মহানগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের হাড়িবাড়ি টেক এলাকার পূবাইল রহমানিয়া মডেল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল হাসান বলেন, কোরআন শুধু ইবাদতের গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ সংবিধান। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সর্বস্তরে কোরআনের নির্দেশনা অনুসরণ করা হলে সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও দুর্নীতির অবসান ঘটবে। তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠা নেতৃত্বই কেবল জনগণের জান-মাল, অধিকার ও সম্মান নিশ্চিত করতে পারে।

তাই উপস্থিত সবাইকে বলবো গাজীপুর-৫ এর জনগণ যদি ন্যায় ও ইনসাফের পক্ষে থাকে , তবে আগামীতে একটি মানবিক, কল্যাণমুখী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন মাওলানা আবুল বাশার হেলালী (ঢাকা), তাফসিরে কোরআনের আলোকে সমাজ সংস্কার, ন্যায়বিচার,দুনিয়ার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা নৈতিকতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূবাইল থানা নায়েবে আমির অ্যাডভোকেট মোঃ শামীম হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক প্রতিদিনের কাগজের বিশেষ প্রতিনিধি মোঃ আখতার হোসেন,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী খবরের পূবাইল প্রতিনিধি আল-আমিন সরকার বিশিষ্ট সমাজসেবক সাহেদ সরকার,আমেরিকা প্রবাসী মোঃ রুহুল আমিন সরকার সোহেল হাসান বিশেষ সহযোগিতায় ছিলেন আরিফ মৃধা মাহবুব হোসেন ওরফে কাশেম মোল্লা শহীদ সবুর প্রমুখ।

গাজীপুর নির্বাচনী ৫ এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই তাফসির মাহফিলে বিপুল সংখ্যক আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এলাকাজুড়ে ধর্মীয় সচেতনতা ও নৈতিকতার বার্তা উৎসবমূখর পরিবেশ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট