1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 2:57 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালী

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025,
  • 188 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীতে গতকাল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য বিজয় র‍্যালী করেছে গাজীপুর মহানগর বিএনপি।
রেলিতে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের হাজারো মানুষ যোগ দিয়েছেন। মহানগরের রথখোলা থেকে শুরু হওয়া এই রেলি রাজবাড়ী রোড হয়ে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।
রেলি শুরুর আগে মাথায় নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় পতাকা নিয়ে সেখানে জড়ো হোন দলীয় নেতাকর্মীরা। বিজয় শুভাযাএার নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক গাজীপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এম. মনজুরুল করিম রনি। পরে তারা দু’জনই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
বর্ণাঢ্য এ রেলিতে ‘লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়’, ‘বিজয়ের এই দিনে জিয়া তোমায় পড়ে মনে’ ইত্যাদি স্লোগান দিলেও দলীয় কোন স্লোগান দিতে শোনা যায়নি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, হাসান আজমল ভূইয়া, সুরুজ আহমেদ, মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার,সাংবাদিক দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম টুটুল, কাউন্সিলর শফি, কাউন্সিলর তানভীর আহমেদ, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, কামাল উদ্দিন, আরিফ হাওলাদার,গাজী সালাহউদ্দিন, সাজেদুর রহমান, মাহমুদুল হাসান রাজু,আতাউর রহমান, খান জাহিদুল ইসলাম নিপু, মইজুদ্দিন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দিন নাসির,ইমরান রেজা, রোহানুজ্জামান শুক্কুর,মহিলা দলনেএী সোহেলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট