1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 28, 2026, 8:53 am
Title :
রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন। 

গাজীপুরে গভীর রাতে চেকপোস্টে ইয়াবার বড় চালান, ৭০০ পিসসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 179 Time View

 

 

মো: হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

বিজয় দিবসের রাতে সদর মেট্রো থানা ভারারুল বটতলা এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক সহযোগী কৌশলে পালিয়ে গেলেও তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেফতার সেলিম গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাইছা এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৬ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে সদর থানার বিশেষ নাইট ডিউটির অংশ হিসেবে ভারারুল বটতলায় জনৈক আলীর দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে দুইজন আরোহীকে থামানোর সংকেত দেওয়া হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেলিম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

 

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স উপস্থিত হয়ে স্থানীয় সাক্ষীদের সামনে আটক সেলিমের দেহ তল্লাশি চালায়। তার পরিহিত জ্যাকেটের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৭০ গ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রো-ল-৪০-৮৩০৫ নম্বরের মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। জিএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট